শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পৃথক ঘটনায় ২ যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর কামরাঙ্গীচরে পৃথক ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছেন। মৃতরা হলেন- মিসকাত হাসান তুষার (১৪) ও মো. ফারুক (২০)। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

তুষারের বড় ভাই রাব্বি জানান, কামরাঙ্গীচর মুন্সিহাটি এলাকার ভাড়া থাকেন তারা। আজ দুপুরে সকলে অগোচরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল তুষার। বাসার লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এ দিকে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় মোমিনবাগ এলাকায় জুম্মন চাকলাদারের কারখানা থেকে মো. ফারুক নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কামরাঙ্গীচর থানার উপপরিদর্শক (এসআই) তনময় কুমার রায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছেন।

তিনি জানিয়েছে, গতকাল রাতে খাবারের সময়ে অন্যান্য শ্রমিকরা কারখানা থেকে বাহিরে যায়। সে সময় ফারুক ছাদে বাঁশের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি মোবাইলে দীর্ঘক্ষণ কারও সঙ্গে কথা বলেছিল। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি