শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নব-নির্বাচিত এমপিদের নিয়ে সাত সংসদীয় কমিটি পুনর্গঠন


নব-নির্বাচিত এমপিদের নিয়ে সাত সংসদীয় কমিটি পুনর্গঠন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

সদ্য অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করে সাতটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

নব-নির্বাচিতদের মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে ঠাকুরগাঁও-৩ আসনের হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে বগুড়া-৪ আসনের এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে বগুড়া-৬ আসনের রাগেবুল আহসান রিপু (আওয়ামী লীগ), ভূমি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জিয়াউর রহমান (আওয়ামী লীগ), অর্থবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের আব্দুল ওদুদ (আওয়ামী লীগ), কার্য-উপদেষ্টা কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার (স্বতন্ত্র) এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তারকে দেওয়া হয়েছে।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগপত্র ই-মেইলে স্পিকারের কাছে পাঠিয়েছেন বলে জানানো হয়। এরপর ১১ ডিসেম্বর সশরীরে পদত্যাগপত্র নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেন পাঁচজন এমপি। শারীরিক অসুস্থতা ও বিদেশে অবস্থান করায় বাকি দুজন যেতে পারেননি। পরে সেখান থেকে ছয়জনের আবেদন গ্রহণ করেন স্পিকার। এরপর সেদিনই ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি