শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০২.২০২৩

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় দলের সামনে ব্যস্ত সূচি। বিপিএল শেষে দেশের মাটিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড দলের বিপক্ষে সিরিজ খেলবেন টাইগাররা।

এরপর মে মাসে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাকিব-তামিমরা যাবেন আয়ারল্যান্ড সফরে। আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। আইরিশ ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত করেছে। তবে টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে বিসিবিকে এখনো কিছু জানায়নি তারা। তাই আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ বিষয়ে বলেন, ‘টি-টোয়েন্টি (সিরিজ) এখনো চূড়ান্ত নয়। হবে কী হবে না, এটা এখনো নিশ্চিত করেনি তারা। নাও হতে পারে।

এ রকমও হতে পারে, টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।’ আয়ারল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘এটা তো ওদের হোম সিরিজ। সুতরাং ভেন্যু কোথায় হবে সেটা ওরাই ঠিক করবে। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি