বিনোদন ডেস্ক:
হালের জনপ্রিয় তারকা জুটি অভিনেতা শরিফুল রাজ ও পরী মনি। এই দম্পতির একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। দু’দিন আগেই ৬ মাস পূর্ণ করল রাজ্য। আর এ উপলক্ষে ৬টি কেকও কাটেন রাজ-পরী। সেসময়ের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেন তারা।
এদিকে, আজ বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজ্যের ৬ মাস পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করেছেন এই তারকা দম্পতি। অনুষ্ঠানে পথশিশুদের সঙ্গে সময় কাটাবে রাজ্য। আর পথশিশুদের সঙ্গে বসেই রাজ্যের মুখে প্রথম ভাত তুলে দেওয়া হবে।
পরীর ভাষ্য, ‘দিনটি স্মরণীয় করে রাখার জন্যই এই আয়োজন। এটা যে কি রকম আনন্দের ও খুশির, তা বলে বোঝানো যাবে না। পথশিশুরাও মানুষ, তাদেরও ভালো কিছু খেতে ইচ্ছে করে ও সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই, রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক। আর সবার ভালোবাসায় সুন্দরভাবে বেড়ে উঠুক। এজন্য বিশেষ এই আয়োজন করছি। ভালোবাসা সবার জন্যই, তা ফুটে উঠুক সবখানে।’


























































