শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পুলিশের গাড়ি ভাঙচুর, কলেজ অধ্যক্ষসহ গ্রেপ্তার ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

গাজীপুর মহানগরীর সালনায় নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গাজীপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর মহানগরীর সালনা নাসিরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন, সাবেক কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মতিউর রহমান, তার সহযোগী মাকসুদুর রহমান, মোবারক হোসেন ও তামিম হোসেন তন্ময়।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কলেজ অধ্যক্ষ অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকালে পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মঙ্গলবার রাতে সদর থানার উপপরিদর্শক উৎপল থানায় মামলা করেন। এ মামলায় নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাছরিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি