সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টম ক্রুজের মতোই ভয়ডরহীন শাহরুখ খান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০২৩

বিনোদন ডেস্ক:

চার বছর পর পাঠান সিনেমা দিয়ে পর্দা কাঁপিয়ে চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমাটিতে অ্যাকশন দৃশ্যে দুর্দান্ত করা শাহরুখ খানকে নিয়ে এ মুখ খুলেছেন অ্যাকশ দৃশ্যের পরিচালক ও নিল।

তিনি শাহরুখ খান ও হলিউড অভিনেতা টম ক্রুজের মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
নিল বলেছেন, ‌‌তার দুজনেই খুব পেশাদার এবং খুব ট্যালেন্ট। টম ক্রুজও অ্যাকশন দৃশ্যে বেশ ভয়ডরহীন। শাহরুখ তেমনই।

তিনি আরও বলেছেন, অ্যাকশন দৃশ্য জমাতে শাহরুখ তার শরীরেও বেশ পরিবর্তন এনছেন। টমের মতো তিনিও দর্শকদের আনন্দ দিতে চান। আমরা সবাই তার সাথে কাজ করে বেশ আনন্দ পেয়েছি।

এই অ্যাকশন ডিরেক্টরের মতে শাহরুখ খান যেকোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেন। সাথে তিনি শাহরুখকে সত্যিকারের ভদ্র মানুষ বলেও আখ্যা দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি