বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


ভয়াবহ চোটে মাঠের বাইরে নেইমার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০২৩

স্পোর্টস ডেস্ক:

ইনজুরি আর নেইমার যেন সমর্থক শব্দ। এবার ফের একবার ভয়াবহ চোটে পড়লেন এই তারকা ফরোয়ার্ড। গতকাল পিএসজির হয়ে খেলতে নেমে ম্যাচের মাঝখানেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমারের গোড়ালি মচকে যায়। যদিও ভালো সংবাদ হচ্ছে এমআরআই স্ক্যানের পর কোনো চিড় ধরা পড়েনি। কিন্তু লিগামেন্টের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি।

এমন ইনজুরির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দেন নেইমার। তিনি ইনস্টাগ্রামে নিজের পায়ের ছবি দিয়ে তিনি লেখেন, ‘বারবার’, সঙ্গে একটি কান্নার ইমোজিও জুড়ে দেন।

নেইমারের এই চোটের কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে অনিশ্চিত হয়ে পড়লেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি