শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিন মামলায় জামিন পেলেন নিপুণ রায় চৌধুরী


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০২.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আত্মসমর্পণের পর তিন মামলায় জামিন পেলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে আত্মসমার্পণের পর তার জামিন মঞ্জুর করেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম।

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলাই ছিল রাজনৈতিক। একটি তারিখে উপস্থিত হতে না পারায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে। আজ সেই মামলায় আত্মসমার্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জর করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি