রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪


গুলিস্তানে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর সিদ্দিক বাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মির্জা আজম (৩৬) মারা গেছেন। এতে করে এ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হলো।

শনিবার (১১ মার্চ) সকাল পৌনে দশটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বিস্ফোরণের হতাহতের ঘটনায় এ পর্যন্ত বংশাল থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলা দুটি করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি