মোঃ জামাল উদিন দুলাল:
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রত্যাশা ও প্রাপ্তির এক বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকেলে রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে এবং ৯নং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমান ভূইয়া সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা নিবাহী অফিসার সাহিদা আক্তার, জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট মাহবুব, বাকশিমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিম সহ আরো অনেকে প্রথম। এদিকে আলোচনা সভা শেষে মরণোত্তর, মুক্তিযোদ্ধা সম্মাননা ও অতিথিদের সম্মাননা সারক প্রদান করা হয়।


















































