মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু


ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর রামপুরায় ঘুড়ি ওড়াতে গিয়ে আটতলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রাফসান (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা।

গোলাম মওলা বলেন, বিকেলে রামপুরা এলাকায় আটতলা ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় রাফসান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, রাফসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি