শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাব পড়েছিল সারার ওপর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০২৩

বিনোদন ডেস্ক:

বলিউডে সারা আলী খান ঠোটকাটা স্বভাবের নায়িকা হিসেবে সবমহলে পরিচিত।সম্পর্ক, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক নেই তার।কথা বলেন খোলামেলা।

এবার বাবা সাইফ আলী খান ও মা অমৃতা সিংয়ের বিচ্ছেদ নিয়ে অনেকটা বিস্ফোরক তথ্য দিলেন সারা আলী খান।
তিনি জানালেন, বিচ্ছেদের কথা তুলে মা-বাবাকে অপরাধবোধে ভোগানোর চেষ্টা করতেন। সারা ও ভাই ইব্রাহিম আলী খান নিজেদের দেখাতে চাইতেন যে, মা-বাবার সেই সিদ্ধান্তের জন্য ভুগছেন তারা।

সারা জানান, এখনো মজার ছলে এমনটা করে থাকেন তিনি। ১৯৯১ সালে ভালোবেসে বিয়ে করেন সাইফ ও অমৃতা। কিন্তু তাদের দাম্পত্য শেষমেশ টেকেনি।

২০০৪ সালে ১৩ বছরের সম্পর্কে ইতি টানেন তারা। ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। সারা জানান, মা-বাবার বিচ্ছেদের প্রসঙ্গ তুলে তাদের থেকে নানাধরনের সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করতেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি