শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » আত্মহত্যার আগে ইনস্টা লাইভে কান্নায় ভেঙে পড়েছিলেন আকাঙক্ষা


আত্মহত্যার আগে ইনস্টা লাইভে কান্নায় ভেঙে পড়েছিলেন আকাঙক্ষা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

আত্মহত্যা করার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি লাইভ করেছিলেন অভিনেত্রী আকাঙক্ষা। সেই লাইভে কান্নায় ভেঙে পড়েন নায়িকা। যদিও আকাঙক্ষা সেই ভিডিও ডিলিট করে দিয়েছিলেন। তবে তার আগেই সেই কান্নার ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।

রোববার সকালে মাত্র ২৫ বছরেই আত্মহত্যা করেন জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী আকাঙক্ষা দুবে। বেনারসের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় অভিনেত্রী দেহ। ভোজপুরী সিনেমার জগতে আকাঙক্ষা বেশ জনপ্রিয়। সম্প্রতি তার আগামী সিনেমার শুটিংয়ে বেনারস গিয়েছিলেন অভিনেত্রী। শুটের পরে সারনাথ হোটেলে ফেরত যান আকাঙ্খা। তারপরে আর তাকে হোটেল রুমের বাইরে দেখা যায়নি। এরপর সকালে তাকে ডাকতে যান অভিনেত্রীর মেকআপ আর্টিস্ট। সাড়া না পেয়ে ভাঙা হয় দরজা। হোটেলের রুম থেকে উদ্ধার হয় নায়িকার ঝলুন্ত দেহ। তার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত।

এই আচমকা মৃত্যুর নেপথ্যে কী কারণ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন নায়িকা।

এদিকে আত্মহত্যা করার কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি লাইভ করেছিলেন আকাঙক্ষা। সেই লাইভেই কান্নায় ভেঙে পড়েন নায়িকা। যদিও আকাঙক্ষা সেই ভিডিও ডিলিট করে দিয়েছেন। তবে তা ভাইরাল হয়ে যায়।

এ ভিডিও’র কয়েকঘণ্টা আগে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন আকাঙক্ষা। ভোজপুরি গান ‘হিলোর মারে’তে নিজের বেলি ড্যান্সং স্কিল ফুটিয়ে তোলেন সেই ভিডিওতে। নীল জিন্সের সঙ্গে কালো ক্রপ টপ পরে আয়নার সামনে নাচতে দেখা যায় তাকে।

আকাঙ্ক্ষার মৃত্যুর মর্মান্তিক খবরটি উঠে আসে তার মিউজিক ভিডিও ‘ইয়ে আরা কভি হারা নাহি’ মুক্তির দিনেই। তাকে আর পাওয়ার স্টার পবন সিংকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল অনুরাগীরা। শনিবার একটি পোস্ট শেয়ার করে ভক্তদের মুক্তির তারিখ ও সময়ও মনে করিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এরই মাঝে ঘটে গেল দুর্ঘটনা।

ব্যক্তিগত জীবনে সম্প্রতি কো-স্টার সমর সিং-এর সঙ্গে সম্পর্ক অফিসিয়ালি ঘোষণা করেন আকাঙ্খা। ২০২৩ সালের ভ্যালেন্টাইনস ডে-তে একটি পোস্ট শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন যে তারা ডেট করছেন।

অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর সামনে আসার পর একটি পোস্ট করে সমর সিং জানিয়েছেন তিনি মর্মাহত।

প্রসঙ্গত, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ড্রিম গার্ল এই ডিভা মির্জাপুরের বিন্ধ্যাচলের বাসিন্দা। পরে মা-বাবার সঙ্গে মুম্বাই চলে যান তিনি। বাবা-মা যখন চেয়েছিলেন মেয়ে আইপিএস হোক, তখন রুপোলি পর্দায় নিজের স্বপ্ন পূরণের পথ বেছে নেন আকাঙ্ক্ষা। ‘মেরি জং মেরা ফয়সলা’ নামের একটি সিনেমাতে অভিনয়ের পর ‘মুঝসে শাদি করোগি’ (ভোজপুরী), ‘বীরোং কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পইদা করতে কেআই টু’সহ বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি। অল্প বয়সেই নিজের জন্য জায়গা করে নিয়েছিলেন এই তারকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি