সোমবার,৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় নির্বাচনে ইভিএম বাদ, ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মো. জাহাংগীর আলম বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনেই ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি