ডেস্ক রিপোর্ট:
রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে দোকানকর্মী, ফায়ার সার্ভিস কর্মী, বিমানবাহিনীর সদস্যদের ২৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টহরনড়ঃং.রহ
শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার মধ্যে ফায়ার সার্ভিসের নয়জন কর্মীসহ মোট ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আরও আটজনকে নেওয়া হয় হাসপাতালে। তারা এখন চিকিৎসাধীন। এই তথ্য নিশ্চিত করেছেন ঢামেকের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
হাসপাতালে চিকিৎসা নেওয়াদের মধ্যে রয়েছেন- ফায়ারম্যান রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল(২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪)।
দোকান কর্মী রিফাত (২৩), বায়েজিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), ইয়াসিন (২৪), জীবন (২৫), স্বপন (২৩), দোকান মালিক জীবন (৩০) রয়েছেন অসুস্থদের মধ্যে।
বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২) এবং আনসার সদস্য সবুজ (২০) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বাচ্চু মিয়া বলেন, চিকিৎসাধীন সবাই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাদের প্রাথমিকভাবে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এর আগে সকাল পোন ৬টার দিকে ঢাকা নিউ মার্কেটের পাশের এই সুপার মার্কেটের তিন তলায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সদস্যরা।



















































