ডেস্ক রিপোর্টঃ
শবে কদরের ছুটি মিলিয়ে আজ থেকে শুরু হয়েছে ঈদ উল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি। ৩০ রোজা হলে ছুটি আরো একদিন বাড়বে। প্রাণের টানে বাড়ি ফিরতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ।
বাস টার্মিনাল-রেল স্টেশনে বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকেই ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। তবে ট্রেনে ঈদ যাত্রার আজ তৃতীয় দিন। সকালের দিকে যাত্রীদের চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে কমলাপুর রেলস্টেশনে বাড়তে থাকে যাত্রীদের ভিড়।
সকালের নির্ধারিত ট্রেনগুলো সময়মতোই স্টেশন ছেড়ে গেছে। কোন ধরনের ভোগান্তি ছাড়াই স্বস্তিতে বাড়ি যাচ্ছেন যাত্রীরা।
এদিকে, দুর্ঘটনার কারণে ১৭ এপ্রিলের যাত্রা বাতিল হওয়া সোনার বাংলা এক্সপ্রেস আজ সকাল আটটায় ছাড়ার কথা থাকলেও তা কিছুটা বিলম্ব হয়।























































