সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দির দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০২৩

স্টাফ রিপোর্টার:

দাউদকান্দিতে অসহায় দুস্থ্যদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় পৌরসভার দোনারচর গ্রামে
সরকার বাড়ীর মোহন সরকারের নিজস্ব অর্থায়নে বিভিন্ন পেশার ২৫০ জন দুস্থ মানুষের হাতে ঈদের নতুন কাপড় তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন ।

মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দাউদকান্দির ঐতিহ্যবাহী সরকার পরিবারটি ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পৌরসভার আড়াই হাজার দুস্থ অসহায়দের হাতে নতুন কাপড়( শাড়ী, লুঙ্গি, থ্রীপিস) তুলে দিয়েছেন। সরকার পরিবার যেন সবসময় সমাজের অসহায় মানুষদের পাশে আরো বড় পরিসরে থাকতে পারে এবং অসুস্থ মোহন সিন্ডিকেট এর মালিক মোহন সরকারের জন্য সবাই নিকট দোয়া দরখাস্ত করেন মেয়র।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য নাসিম ইউসুফ রেইন, মোহন সিন্ডিকেট এর পরিচালক মোঃ হান্নান মিয়া, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জিল্লু, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম বাবু প্রমূখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি