শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অবশেষে শর্ত সাপেক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু


অবশেষে শর্ত সাপেক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৪.২০২৩

ডেস্ক রিপোর্ট:

অবশেষে শর্ত সাপেক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হলো। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। এরমধ্যেই নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মোটরসাইকেলের জন্য একটি ডেডিকেটেড লেন তৈরি করে দেওয়া হয়েছে।

জাজিরা টোল প্লাজার ব্যবস্থাপক কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল টোল দিতে পারবে। তবে ডেডিকেটেড লেন ছাড়াও চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে যাতায়াত করতে পারবে। মোটরসাইকেলের গতি ৬০ কিলোমিটার রাখা হয়েছে।

উল্লেখ্য যে, গত বছর দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হয় পদ্মা সেতু সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে। সেতু উন্মুক্ত হওয়ার পরে দুইজন মোটরসাইকেল আরোহী এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করায় ও বাইকারদের উচ্ছৃঙ্খলতার জন্য সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে।

মোটরসাইকেল চলাচলের জন্য সার্ভিস লেন আছে জানিয়ে কর্তৃপক্ষ বলেন, যেসব শর্ত দেওয়া হয়েছে চালকরা যেন যেসব মেনে চলেন। তাহলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। ঈদযাত্রা নিরাপদ হবে। যারা বাড়ি ফিরবে তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি