সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন যুবলীগ নেতা কর্মীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০২৩

জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ, উপজেলায় আওয়ামী যুবলীগ ও পৌর আওয়ামী যুবলীগ নেতা কর্মীরা উপজেলার দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন যুবলীগের নেতাকর্মীরা।

সোমবার (১মে ) কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম শামীম , মোঃ ইকবাল হোসেন রুবেল এবং পৌর আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদ সরকার নেতৃত্বে সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কৃষক আব্দুর রশিদ ভাইয়ের ৫৮ শতাংশ জমির ধান কেটে ও মাড়াই করে দিয়ে জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ কার্যক্রমে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ উপজেলা যুবলীগ এবং পৌরসভার বিভিন্ন ওয়াড যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন ।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা

মোঃ সাইফুল ইসলাম শামীম জানান, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক সংকট ও অতিবৃষ্টির শঙ্কায় ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষক।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনার কথা উল্লেখ করে সাইফুল ইসলাম শামীম জানান, কৃষকের ঘরে বোরো ধান না ওঠা পর্যন্ত ( আগামী ১৫ দিন) যুবলীগ এই কর্মসূচি চালিয়ে যাবে।

আগামীতেও অসহায় মানুষের পাশে নির্ভরশীলতার প্রতীক হয়ে যুবলীগ থাকবে বলে জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ আমির হোসেন আমু, মোঃ হোসেন আহমেদ, কাজী সুমন, ৯নং ওয়াড আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন সহ আরো অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি