বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ মে) বেলা ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কামাল, মো. ইলিয়াছ, মো. নয়ন, জাকির হোসেন, মিঠুন ও মো. জামাল। তাদের মধ্যে কামাল, মিঠুন ও নয়ন পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০১০ সালের ৮ আগস্ট বিকেলে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কলেজশিক্ষক সাইফুল আজম সুজনকে খুন করা হয়। পরে এ ঘটনায় নিহত সুজনের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার বেলা ১১টায় এ রায় দেন আদালত। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ইলিয়াস, জাকির হোসেন ও জামাল। তবে মোট নয় আসামির মধ্যে দুই আসামিকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন সময়ে মারা যান।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি