শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মা হারালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৫.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভাষাবীর মরহম এম এ ওয়াদুদের স্ত্রী।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন রহিমা ওয়াদুদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি