ডেস্ক রিপোর্ট:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম থেকে গাঁজার গাছসহ তিন জনকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১০ মে) রাতে তাদের আটক করা হয়।
আটক হওয়া তিনজন হলেন ওই গ্রামের জিয়া বিশ্বাস (৪০), মৃত সুবান বিশ্বাসের ছেলে হামজা বিশ্বাস (৩২) ও টুকু বিশ্বাসের ছেলে অহিদুল বিশ্বাস।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মিনগ্রামের জিয়া বিশ্বাসের বাড়ির পাশে একটি নির্মাণাধীন পাকা ঘরের মধ্যে গাঁজার আবাদ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুইটি গাঁজার গাছসহ তিন জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়।


















































