বৃহস্পতিবার,১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল প্রতিবন্ধী শিশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকায় গলায় লিচুর বিচি আটকে এক শিশু মারা গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ গজমহল পুরাতন থানার পাশে দুর্ঘটনাটি ঘটে।

শিশুটির নাম অনিক (১০)। বাক প্রতিবন্ধী এই শিশু পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়ায় থাকতো।

তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার মাইজদী উপজেলার উদারহাটে।

প্রতিবেশীরা জানান, লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ছটফট করতে থাকে অনিক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি