বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » না ফেরার দেশে রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান


না ফেরার দেশে রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল। তিনি বলেন, দুপুর সোয়া দুইটার দিকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে মারা যান তিনি।

এর আগে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি