শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » শাহজালালে ১১ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার


শাহজালালে ১১ কোটি টাকার কোকেনসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮০০ গ্রাম কোকেনসহ একজন ভারতীয় নাগরিক গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা। উদ্ধারকৃত কোকেনের মূল্য প্রায় ১১ কোটি টাকা।

শনিবার (১০ জুন) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল শুক্রবার দিনগত রাত ২টার দিকে ভারতীয় ওই নাগরিক সালোমে লালরামধারিকে আটক করা হয়। ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ বিমানবন্দর থেকে তাকে আটক করে কাস্টমস গোয়েন্দা।

তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি সংস্থাটি। ভারতীয় ওই নাগরিককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি