ডেস্ক রিপোর্ট:
জামায়াতে ইসলামকে সমাবেশের অনুমতি দেয়ার অর্থ এই নয় যে আওয়ামী লীগ নীতি থেকে সরে এসেছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার (১১ জুন) দুপুরে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিবন্ধিত যেকোন দল ইনডোরে সভা-সমাবেশ করতে পারে। এভাবে সমাবেশ করছেও অনেকে। সে হিসেবে জামায়াতে ইসলামও সমাবেশ করেছে ইনডোরে।
বিগত সময়ে খোলা জায়গায় সমাবেশকে ঘিরে জামায়াতের উচ্ছৃঙ্খলাপণা জাতি দেখেছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, আওয়ামী লীগ তাদের নীতি থেকে এক চূলও নড়েনি।
























































