বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


নারায়ণগঞ্জের বজ্রপাতে যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে শামীম মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দি গ্রামের এ ঘটনা ঘটে।

এসময় বজ্রপাতে আরো ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম। নিহতের পরিচয়- শামীম মিয়া উপজেলার সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দি গ্রামের অলিউল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় বলেন, সোমবার দুপুরে দিকে শামীম মিয়া ও চার বন্ধু মিলে বাড়ীর পাশে পানির সেচের স্কিমে গোসল করতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে শামীম মিয়া তার বন্ধু জয়নাল মীর, কামাল হোসেন, সুমন মিয়া ও নুরুল আলম আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামীম মিয়াকে মৃত ঘোষণা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি