শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রলারডুবির ৬ ঘণ্টা পর নিখোঁজ জেলেকে জীবিত পাওয়া গেল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

বরগুনার পাথরঘাটায় ট্রলারডুবিতে নিখোঁজ নুর হোসেন নামের এক জেলের সন্ধান মিলেছে।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে সুন্দরবনের কটকা নামক এলাকা থেকে তাকে উদ্ধার হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বালেশ্বর নদীর সুন্দরবন সংলগ্ন এলাকায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার বিষয়টি নিশ্চিত করেছেন।

নুর হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার আবদুল খালেকের ছেলে।

এ বিষয়ে ট্রলারমালিক ওয়াসিম বলেন, বলেশ্বর নদীর মোহনায় ট্রলারে করে মাছ শিকারের পর ঘাটে ফিরছিলেন জেলেরা। এ সময় নদীতে থাকা স্রোতের কবলে পড়ে ডুবোচরে আটকে ডুবে যায় ট্রলারটি। পরে ফিরে আসা জেলেরা এ খবর জানালে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়। পরে ঘটনার ৬ ঘণ্টাপর সুন্দরবন সংলগ্ন কটকা নামক এলাকায় নুর হোসেনকে জীবিত অবস্থায় দেখে পরিবারের সদস্যদের জানান বন বিভাগের সদস্যরা।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার জানান, ট্রলারডুবির ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই নিখোঁজ জেলেকে উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি