শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নবজাতকের মৃত্যু : সেন্ট্রাল হসপিটালের দুই চিকিৎসক গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালের ডা. শাহজাদী ও ডা. মুনা নামের দুই চিকিৎসককে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

বৃস্পতিবার (১৫ জুন) তাদের গ্রেফতার করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে বুধবার ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে। মামলায় মোট ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কয়েকজন ‘অজ্ঞাত’ আসামিও উল্লেখ করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

অন্য আসামিরা হলেন- ডা. সংযুক্তার সহকারী জমির, হাসপাতালের কর্মচারী এহসান, ডা. মিলি ও জেনারেল ম্যানেজার পারভেজ। তারা সবাই পলাতক।

আঁখির স্বামী ইয়াকুব আলী সুমন জানান, গত ৯ জুন প্রসব ব্যাথা ওঠায় রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হসপিটালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। তখন ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না, তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন।

তার অভিযোগ- হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বলি হয়েছে তাদের নবজাতক। এজন্য তিনি মামলা করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি