শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ৮০ সেকেন্ডে মেসির গোল, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা


৮০ সেকেন্ডে মেসির গোল, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০২৩

স্পোর্টস ডেস্ক:

এশিয়া সফরে প্রথম ম্যাচ খেলছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চীনের ওয়ার্কাস স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

ম্যাচ শুরু হতে না হতেই আনন্দে ভেসেছে আর্জেন্টাইন শিবির। ৮০ সেকেন্ডেই গোল করেছেন লিওনেল মেসি।

অস্ট্রেলিয়ার ডিফেন্ডারদের পেছনে ফেলে এনজো ফার্নান্দেজ ছুটে যাচ্ছিলেন বক্সের কাছাকাছি। ডানপাশে মেসিকে দেখে পাস দেন তিনি।

মেসি বক্সের বেশ বাইরে থেকে দুইজনকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে করেন চোখ ধাঁধানো এক গোল। দ্বিতীয় মিনিটে মেসির ওই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা।

‘গোলডটকম’ জানাচ্ছে, ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা তার ৮০০-এর বেশি গোলের ক্যারিয়ারে কখনই ২ মিনিটের মধ্যে গোল করেননি। এটিই তার ক্যারিয়ারের দ্রুততম গোল।

আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কাস আকুনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি