শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, আটক ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মায়ের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজ শেষে ওই পোশাকশ্রমিক বাসায় ফিরছিলেন। পথে অন্য যাত্রীরা নেমে গেলে ওই নারী একা হয়ে যান। এ সুযোগে বাসচালক, হেলপারসহ তিনজন ওই নারীকে ধর্ষণচেষ্টা করেন। ওই নারী কোনো উপায় না পেয়ে বাস থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ভালুকার একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ভোরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে জানান, অভিযান চালিয়ে চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি