বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » দেবিদ্বার পৌর নির্বাচনঃ মেয়র পদে-১৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে-১৮ জন ও সাধারন কাউন্সিলর পদে-৭৬ জনের মনোনয়ন পত্র জমা


দেবিদ্বার পৌর নির্বাচনঃ মেয়র পদে-১৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে-১৮ জন ও সাধারন কাউন্সিলর পদে-৭৬ জনের মনোনয়ন পত্র জমা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০২৩

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী দেবিদ্বার পৌরসভায় আগামী ১৭জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৮ জুন ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং নারী কাউন্সিলর প্রার্থীরা মনোননয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (১৮ জুন ) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভা নির্বাচনে প্রার্থীরা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার এবং সহকারী রিটানিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কাছে তাদের স্বস্ব মনোনয়ন পত্র জমা দেন।

দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৩ জন, ০৩ ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৮টি এবং ০৯ ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৭৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। দেবিদ্বার পৌরসভার মোট ভোটার ৪৪ হাজার ৩শত ৮৫জন।

দেবিদ্বার পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন, আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান , মোঃ সাইফুল ইসলাম শামীম, এম এ কাইয়ুম ভুইয়া, মোঃ শাহজাহান মোল্লা , এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মোহাম্মদ আবুল খায়ের, মোঃ মোসলেহ উদ্দিন মানিক, মোঃ শরীফুল ইসলাম সুমন, এডভোকেট সাইফুল ইসলাম সরকার, মোঃ ছায়েদুর রহমান ভূইয়া সবুর, ডাক্তার মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ কাউছার হায়দার

এই প্রথম বারের মতো পৌরসভার নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠি হবে। আগামী ১৭ জুলাই দেবিদ্বার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ জুলাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি