রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


এসএসসির ফল প্রকাশ কবে, জানাল শিক্ষা বোর্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন। প্রধানমন্ত্রী সম্মতি পেলেই প্রকাশ হবে ফল।

বৃহস্পতিবার (২২ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

তিনি বলেন, আগামী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরি করার অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা কারিগরি বোর্ডের অধিনে এবার ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি