রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় প্রাণ গেল এক বৃদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৬.২০২৩

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়ি চাপায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতের নাম কিংবা কোনো পরিচয় জানাতে পারেনি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি