ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হোড়গাঁও এলাকায় পুকুরের পানিতে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার দুপুরের দিকে পুকুর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
মৃতদের মধ্যে দুজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- সুচনা আক্তার (১২) ও আফছানা আক্তার (১১)।
আরেকজনের নাম এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ১০ বছর বলে বলে ধারণা করা হচ্ছে।
রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে ভুলতার হোড়গাঁও এলাকায় পুকুরে গোসল করতে নামেন ৩ স্কুলছাত্রী। পরে তিনজনই পানিতে ডুবে মারা যান।





















































