ডেস্ক রিপোর্ট:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইকুরিয়া টিলাবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের সামনে বাবা নুরুল ইসলামকে (৬০) গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তরুণের বিরুদ্ধে।
আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সাকিব আল হাসান (২৬) নামের ওই তরুণ পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। এ তথ্য জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ।
তবে স্থানীয়রা বলছেন, রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত সাকিব। আজ সকালে ঝগড়ার একপর্যায়ে মাকে মারধর করেন তিনি। মাকে বাঁচাতে বাবা এগিয়ে এলে তাকেও মারধর করেন। এ সময় মায়ের সামনেই বাবা নুরুল ইসলামকে গলাটিপে হত্যা করেন তিনি। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ জামান বলেন, অভিযুক্ত সাকিব আল হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নুরুল ইসলামকে গলাটিপে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





















































