রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৬.২০২৩

স্টাফ রিপোর্টার,

ঈদুল আজহার বাকি আর দুদিন। ঘরমুখো মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফেরায় এবার আর তেমন বেগ পোহাতে হচ্ছে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারী কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, চাদপুর এবং লক্ষ্মীপুরের মানুষদের।

সোমবার(২৬জুন) দুপুর সাড়ে ১২ টায় মহসড়কের দাউদকান্দি অংশ পরিদর্শন করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি( সিলেট কুমিল্লা রিজিওন) ফরিদা ইয়াসমিন এ কথা বলেন।

তিনি জানান, ঈদযাত্রায় মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো যানবাহন না থামানোর নির্দেশনা দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশের সদস্য ছাড়াও বিশেষ ইউনিফর্মে কাজ করছে হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের প্রশিক্ষিত সদস্য। ফলে যানজট আর ভোগান্তিবিহীন ঈদযাত্রায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের নিয়ন্ত্রণাধীন মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে যানজট নেই, স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

এ পরিসেবা ঈদের ১ সপ্তাহ আগে শুরু হয়েছে। ঈদের পরে এক সপ্তাহ পর্যন্ত চলবে বলে তিনি জানিয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, মানুষের স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে মহাসড়কের দাউদকান্দি অংশে হাইওয়ে পুলিশের ৫টি পেট্রোল টিমের পাশাপাশি কোনো ইমার্জেন্সি সামাল দিতে রাস্তায় ২টি কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করছে। এছাড়া ছাড়াও হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের প্রশিক্ষিত ১০জন সদস্য গৌরীপুর বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছে। সবমিলিয়ে ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ী পৌছাতে সার্বক্ষনিক কাজ করছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি