বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার পদুয়ার বাজার হতে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০২৩

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ^রোড এলাকা হতে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ জুন রাতে সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন চাঁদপুরের সদর উপজেলার শিলনদিয়া গ্রামের মৃত. মমিনুল হক পাটোয়ারীর ছেলে মোঃ কাওসার পাটোয়ারী (৪০)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি