শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন বাজপাখি খ্যাত মার্টিনেজ


প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন বাজপাখি খ্যাত মার্টিনেজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৭.২০২৩

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সফরে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে এমিলিয়ানো মার্টিনেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেন।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন মার্টিনেজ।

তার সঙ্গে এসেছেন কয়েকজন ব্যক্তিগত স্টাফও। মার্টিনেজ বিমানবন্দরে পৌঁছে সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। ফান্ডেড নেক্সট নামের আইটিবিষয়ক কম্পানি বিশ্বজয়ী গোলকিপারকে বাংলাদেশে নিয়ে আসেন।

এরপর প্রগতি স্মরণী নেক্সট ভেঞ্চারসের কাচঘেরা রুমে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই হচ্ছে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ সফর!

আর্জেন্টিনাকে নিয়ে এ দেশের মানুষের ভালোবাসা নিজের চোখে দেখারই সুযোগ পাননি তিনি। কাচের ভেতর থেকে যতটুকু তিনি হাত নেড়েছেন এবং যতোটা তাকে দেখা গেছে, সেটুকুই সন্তুষ্টি।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দেন আর্জেন্টাইন গোলকিপার।

ফান্ডেড নেক্সটের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে মার্টিনেজের একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় বাংলাদেশকে ধন্যবাদ জানান বিশ্বকাপজীয় এই তারকা। মার্টিনেজ বলেন, ‘হাই বাংলাদেশ। ধন্যবাদ সাপোর্ট করার জন্য।আমি বাংলাদেশের বাজপাখি।’

আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’

বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

নদীমাতৃক দেশ নৌকাও দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে, ‘পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি