স্পোর্টস ডেস্ক:
কাতারে ৩৬ বছরের খরা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর অপ্রতিরোধ্য থেকে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির দল। ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে এই শিরোপা জেতে দলটি। শিরোপা নিশ্চিত হওয়ার পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মূল সারথি লিওনেল মেসি কী বলেছিলেন সেটি জানিয়েছেন তার সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস।
আর্জেন্টিনার জয়সূচক পেনাল্টি শটটি যখন গঞ্জালো মন্তিয়েল নিতে যাবেন, তখন মেসির পাশেই ছিলেন পারেদেস। গোলটি সম্পন্ন হওয়ার পরপরই হাঁটু গেড়ে বসে পড়েন মেসি। গোলের পর শিরোপা নিশ্চিত হওয়ার পর পারেদেসই প্রথম, যিনি মেসিকে অভিনন্দন জানান এবং জড়িয়ে ধরেন।
সেই সময়ের বর্ণনা দিয়ে এক সাক্ষাৎকারে পারেদেস বলেন, ‘মেসিকে সেই সময় জড়িয়ে ধরা, বেঁচে থাকার আগ পর্যন্ত সেই মুহূর্ত স্মরণ করব। ঘুরে দাঁড়িয়ে যখন তাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখলাম এবং বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তাকে প্রথম জড়িয়ে ধরলাম সেটি অবিশ্বাস্য ছিল। আমি তাকে চিৎকার করে বলেছিলাম ‘‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।’’ সে শুধু আমাদের বলেছিল ‘‘ধন্যবাদ, ধন্যবাদ, আমি তোমাদের ভালোবাসি।’’
‘রেফারির সহায়তায় পাওয়া পেনাল্টিতে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা’
বিশ্বকাপে পুরোপুরি ফিট ছিলেন না পারেদেস। হ্যামস্ট্রিংসহ আরও ইনজুরি ছিল তার। তবে আর্জেন্টিনার কোচ এ সময়ে পুরোপুরি পারেদেসকে সমর্থন করেছেন এবং সাহজ জুগিয়েছেন।

























































