ডেস্ক রিপোর্ট:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এর ক্যাম্প ১৭ তে রোহিঙ্গা সস্ত্রাসীদের সাথে এপিবিএন পুলিশের মধ্যে গোলাগুলিতে আরসার শীর্ষ সন্ত্রাসী হুসেন মাঝি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি মোবাইল সিম, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটেছে।
১৪ এপিবিএন এর অধিনায়ক সৈয়দ হারুন অর রশীদ জানান আজ ভোর পাঁচটার সময় ১৪ এপিবিএন এর আওতাধীন ক্যাম্প ১৭তে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলা আসামি হুসেন মাঝি নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র গুলি ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম উদ্ধার হয়।
তিনি জানান, অভিযান চলমান আছে। অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত শুক্রবার ভোরে রোহিঙ্গা সন্রাসীদের গোলাগুলিতে ৫ রোহিঙ্গা নিহতের ঘটনায় ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ইতোপূর্বে ঐ ৫ মার্ডারে জড়িত সন্দেহ ১১ জনকে আটক করেছে এপিবিএন।





















































