শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বালতির পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর নিউমার্কেট এলাকায় এলিফ্যান্ট রোডের একটি বাসায় বালতির পানিতে ডুবে ২০ মাস বয়সী জারিফ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর সোয়া একটায় এ ঘটনাটি ঘটে।

মৃত শিশুর বাবা আকতার হোসেন বলেন, ‘জারিফের মা জোসনা বেগম কাজে ব্যস্ত ছিল, সে সময়ে সবার অগোচরে বাসার বাথরুমের বালতির মধ্যে ওপর হয়ে পড়ে যায় জারিফ। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তিনগাও গ্রামের ইলেকট্রিক ব্যবসায়ী আকতার হোসেনের ছেলে জারিফ। সে এলিফ্যান্ট রোডের একটি বাড়ির চার তলায় ভাড়া বাসায় থাকত। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি