সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বহিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০২৩

মোঃ জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলোচিত মাশিকাড়া উচ্চবিদ্যালয়ে লাইব্রেরিয়ান (সহকারী শিক্ষক) রফিকুল ইসলামের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে যৌন হয়নারি অভিযোগে স্কুল থেকে বহিষ্কার এবং দেবিদ্বার থানা পুলিশের হাতে আটক হওয়ার তথ্য পাওয়া গিয়েছে।

জানাযায়, গত ১৩ জুলাই বৃহস্পতিবার স্কুলের লাইব্রেরিতে বই আনতে গেলে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আলেয়া (ছদ্মনাম-১২) কে বই দেওয়ার ছলে তার স্পর্শকাতর স্থানে হাত দেয় লাইব্রেরিয়ান (সহকারী শিক্ষক) রফিকুল ইসলাম। ওই ঘটনায় স্কুলের শিক্ষিকা সুমি আক্তারকে বিষয়টি জানালে তিনি (শিক্ষিকা) স্কুল এর ম্যানেজিং কমিটির কাছে অভিযোগ করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে স্কুল কমিটি উভয় পক্ষকে গতকাল মঙ্গলবার বেলা ১২টার সময় স্কুলে ডেকে তাদের স্বীকারোক্তি নেওয়া হয়। পরে অভিযুক্ত রফিকুল দোষী সাব্যস্ত হলে তাকে স্কুল কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে দেবিদ্বার থানা পুলিশ অভিযুক্ত রফিকুল ইসলামকে জিজ্ঞেসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

এদিকে গত ১৫ই মার্চ ওই স্কুলের প্রধান শিক্ষকদ্বার ১০ম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে ১৪৪ধারা জারির মতো ঘটনাও ঘটেছে। ওই স্কুলের ছাত্রদের আন্দোলন থামাতে কয়েকশ’ রাউন্ড গুলিও করা হয়। এতে একজন পুলিশ সহ অন্তত ২০জন ছাত্র গুলিবিদ্ধ এবং আহত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি