শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » এবার হিরো আলম ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইইউ ও ১০ দেশের যৌথ বিবৃতি


এবার হিরো আলম ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইইউ ও ১০ দেশের যৌথ বিবৃতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০২৩

ডেস্ক রিপোর্ট:

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের সাথে ঢাকা ১৭ উপনির্বাচনের সময় সহিংসতার বিরুদ্ধে বুধবার (১৯ জুলাই) এক যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ ও ইউরোপের ১০ দেশ। বিবৃতিটি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত হয়।

বিবৃতিতে সাক্ষরকারী দূতাবাসসমূহ হচ্ছে- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইইউ।

বিবৃতিতে তারা বলেছে, আমরা ১৭ জুলাই ঢাকা ১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (যিনি হিরো আলম নামে পরিচিত) উপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি