শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্ট্রোক করে কুবি শিক্ষকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৭.২০২৩


কুবি প্রতিনিধি:

স্ট্রোক জনিত কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

বুধবার (১৯ জুলাই) মধ্যরাতে কুমিল্লা মুন হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

তিনি বলেন, রাত আনুমানিক ৮টার সময় চাঙিনির ভাড়া বাসায় তিনি স্টোক করেন। পরে তাকে কুমিল্লা মেডিকেলে কলেজে নিয়ে যাওয়া হলে আইসিইউতে ভর্তির নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে মুন হসপিটালে নিয়ে আসা হলে আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

একলিমুর রেজাকে নড়াইলের নিজ বাড়িতে দাফন করা হবে জানান তার স্বজনরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি