বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


৭ বারের মতো ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০২৩


ডেস্ক রিপোর্ট:

ঢাকা ওয়াসায় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সপ্তমবারের মতো নিয়োগ পেয়েছেন তাকসিম এ খান। আগামী ৩ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক তাকসিম এ খানকে তার বর্তমান চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পর থেকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো।

২০০৯ সালে প্রথমবার ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ পান তাকসিম এ খান। পরে পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হতে যাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি