শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মোবাইলের জন্য বাবা-মার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০২৩

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় বাবা-মার সাথে অভিমান করে ইসহাক (১১) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

রবিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০ টায় ঘরের পিলারের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত ইসহাক উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের রাজমিস্ত্রি লিটন মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ইসহাক গ্রামের চা দোকানে চাকুরী করতো। তার পিতা রাজমিস্ত্রী এবং মা ফ্যাক্টরীতে কাজ করে। পরিবারের কাছে মোবাইল কিনে দেয়ার বায়না ধরে সে। কিন্তু মোবাইল কিনে না দেওয়ায় অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি