শনিবার,২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে খোলা নালায় পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০২৩

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ইসলামিয়াহাট এলাকায় খোলা নালায় পড়ে নিপা পালিত নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিপা পালিত স্থানীয় উত্তম পালিতের মেয়ে।

সে হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম বলেন, সকালে পরীক্ষা দিতে কলেজে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী।

যাওয়ার পথে মাথা ঘুরে পানিতে ডুবে থাকা নালায় পড়ে আর ওপরে উঠতে পারেনি।

নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি