শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনিছুর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০২৩

ডেস্ক রিপোর্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ কথা জানান।

ইসি আনিছুর বলেন, ‘দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।’

তিনি আরও বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপসের মাধ্যমে করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। এছাড়া এ অ্যাপসের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠ পর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন যাতে করতে না পারে সেজন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি লাইভে আসবে আগামী নভেম্বরে।’

এর আগে গত ৩০ জুলাই সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেছিলেন, ‘অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না। এক্ষেত্রে ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি