শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৮.২০২৩

স্পোর্টস ডেস্কঃ

এবারের এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ৩০ আগস্ট। আসন্ন এই আসরের জন্য স্কোয়াড দেওয়ার শেষ সময় হিসেবে ১২ আগস্ট সময় বেধে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শেষ দিনেই দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল ঘোষণা করেন।

১৭ সদস্যের দলে ডাক পড়েনি মাহমুদউল্লাহ রিয়াদের। তবে এশিয়া কাপের স্কোয়াড দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

এশিয়া কাপে বাংলাদেশ দলে রয়েছেন: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় এবং তানজীদ তামিম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি